দি চিটাগং ট্রাস্ট–বাংলাদেশ’র উপদেষ্টা ও উত্তরায়ণ’র প্রতিষ্ঠাতা প্রবর্তক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনোজ কুমার দেব স্মরণে শোকসভা শুক্রবার (৩১ জুলাই) বিকালে নগরীর মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দি চিটাগং ট্রাস্ট–বাংলাদেশ’র চেয়ারম্যান অরুন কান্তি মল্লিকের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও ইংরেজি বিভাগের প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য্য। উদ্বোধক ছিলেন উত্তরায়ণ’র প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষক অজিত কুমার শীল। বিশেষ অতিথি ছিলেন প্রবর্তক স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত, অ্যাডভোকেট সঞ্জীবন চৌধুরী।
উত্তরায়ণ’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিক্ষক শ্যামল বৈদ্য সবুজের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রয়াতের ছোট ভাই পংকজ দেব অপু, কাঞ্চন গুপ্ত, রাজীব দে শম্ভু, পীযুষ পাল, শ্যামল বিশ্বাস, লায়ন সুভাষ চন্দ্র দাশ, অ্যাড. তৃষ্ণা ভট্টাচার্য্য, ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, রানা দাশ, সোমনাথ চৌধুরী, বিজয় শংকর দাশ, অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, মিশন দত্ত সপু প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোকসভায় প্রয়াতের আত্মার সদ্গতি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। শোকসভায় বক্তারা বলেন, কিছু কিছু মানুষ জন্মায় সমাজ ও মানবতার কল্যাণে কাজ করার জন্য। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মনোজ কুমার দেব ছিলেন সেই রকম গুণাবলীর মানুষ। তিনি ছিলেন একাধারে শিক্ষাবিদ, সমাজসেবক, সমাজসংস্কারক ও সংগঠক। তাঁর মতো মানুষগুলোর মৃত্যু নেই। তিনি আজীবন সবার মাঝে সমাজের আলোকবর্তিকা হিসাবে বেঁচে থাকবেন। প্রেস বিজ্ঞপ্তি।












