অগ্রগামী প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন জীবন একাদশ

| বুধবার , ২৯ জুলাই, ২০২৬ at ৪:৪৪ পূর্বাহ্ণ

অগ্রগামী প্রিমিয়ার লিগ ফুটবল সিজন৬ এর ফাইনাল ম্যাচ গত ২৭ জুলাই বাকলিয়ার একটি টার্ফে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচে টাইব্রেকারে বিজয়ী হয়ে লিগ চ্যাম্পিয়ন হয় জীবন একাদশ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার পেয়েছেন মোহাম্মদ জীবন। সেরা ডিফেন্ডার সাইজিদ, সেরা গোলকিপার সোহেল রানা। উদীয়মান তারকা নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম ও শাহেন শাহ। পাওয়ার প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হন শাকিল খান।

পূর্ববর্তী নিবন্ধ১৮ এজেন্ডা নিয়ে আজ সভায় বসছে বিসিবি
পরবর্তী নিবন্ধচিকিৎসার জন্য অস্ট্রেলিয়া গেলেন রানা-তাসকিন