অক্টোবরে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

| বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০৫ পূর্বাহ্ণ

ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে অক্টোবর মাসে ২২ দিন সারাদেশে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই মাছ ধরা যাবে না। ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে বলে গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। খবর বিডিনিউজের।

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন। সভার সিদ্ধান্ত অনুযাযী এই সময়ে দেশব্যাপী ইলিশ পরিবহণ ও মজুদকরণ, বাজারজাতকরণ, ক্রয়বিক্রয় ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে।

মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে। এ সময় ইলিশ ধরায় বিরত থাকা জেলেদের সরকার ভিজিএফ খাদ্য সহায়তা দেবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের অর্থনৈতিক পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীল করল মুডি’স
পরবর্তী নিবন্ধজনগণ স্বার্থান্বেষী ও দুর্নীতিবাজদের আসন্ন স্থানীয় নির্বাচনে প্রত্যাখ্যান করবে