৮ স্কুলের কেউ পাস করেনি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১১ আগস্ট, ২০২৬ at ৬:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের মাধ্যমিক পরীক্ষায় আটটি স্কুলের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। গত বছর এমন বিদ্যালয়ের সংখ্যা ছিল একটি। গতকাল সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে ফলাফল প্রকাশের সময় এসব তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী। তিনি জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের মাধ্যমিক পরীক্ষায় ওই ৮ টি স্কুল থেকে ৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। রেজাল্টে দেখা যায় যে, তাদের কেউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। অর্থাৎ ৮ টি স্কুলের সব পরীক্ষার্থী ফেল করেছে। এ ৮ স্কুল হচ্ছেচট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়নহাট বালিকা উচ্চ বিদ্যালয়, সন্দ্বীপ উপজেলার উরকিরচর জুনিয়র হাই স্কুল, রাঙামাটি জেলার বরকল উপজেলার আঁধারমানিক জুনিয়র হাই স্কুল, লংগদু উপজেলার মহালছড়ি হাই স্কুল, বাঘাইছড়ি উপজেলার শিজল দজর বাজার জুনিয়র হাইস্কুল, খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া বালিকা উচ্চ বিদ্যালয়, দীঘিনালা উপজেলার জারুলছড়ি হেডম্যান পাড়া উচ্চ বিদ্যালয় ও তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ীচট্টগ্রামের ফটিকছড়ি নারায়নহাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিন জন, সন্দ্বীপের উরকিরচর জুনিয়র হাই স্কুল থেকে ১০ জন পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করেনি। রাঙামাটির বরকল উপজেলার আঁধারমানিক জুনিয়র হাই স্কুল থেকে ১০ জন, লংগদুর মহালছড়ি হাই স্কুল থেকে ১৫ জন ও বাঘাইছড়ির শিজক দজরবাজার জুনিয়র হাই স্কুল থেকে পাঁচজন শিক্ষার্থী পরীক্ষার্থীয় অংশ নিয়েছিলকিন্তু তাদের কেউ উত্তীর্ণ হতে পারেনি। এছাড়া খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৭ জন, দিঘীনালার জারুলছড়ি হেডম্যান পাড়া উচ্চ বিদ্যালয় থেকে ১৯ জন ও তারাবুনিয়া উচ্চ বিদ্যালয় থেকে পাঁচ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে চার স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ৬৭ লাখ ২৬ হাজার ৬৯৬
পরবর্তী নিবন্ধএসএসসির প্রতিটি খাতা পুঙ্খানুপুঙ্খভাবে পুনর্নিরীক্ষণের সুযোগ থাকছে : শিক্ষামন্ত্রী