৮ বিমানবন্দর, ৬ রেলস্টেশনে ফ্রি ওয়াইফাই

| সোমবার , ১৮ মে, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

দেশের আটটি বিমানবন্দর, ছয়টি রেলস্টেশন ও চারটি আন্তঃনগর ট্রেনে ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছে সরকার। সংশ্লিষ্টদের দাবি, নতুন এই ব্যবস্থায় একসঙ্গে প্রায় ৩৭ হাজার যাত্রী ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন। শুধু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই স্থাপন করা হয়েছে প্রায় ২৫০টি অ্যাঙেস পয়েন্ট। গতকাল রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইন্টারন্যাশনাল টার্মিনালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানা যায়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, নির্বাচনী ইশতেহারে জনগণকে ফ্রি ওয়াইফাই সুবিধা দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অংশ হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ টার্মিনালে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। তিনি বলেন, যাত্রীরা এখন পুরো বিমানবন্দর এলাকায়, এমনকি প্লেনে ওঠার আগ পর্যন্ত এবং কার পার্কিং এলাকাতেও ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। একই সুবিধা অভ্যন্তরীণ টার্মিনালেও চালু হয়েছে। খবর বাংলানিউজের। মন্ত্রী জানান, এরই মধ্যে দেশের আটটি বিমানবন্দর, ছয়টি রেলওয়ে স্টেশন এবং চারটি আন্তঃনগর ট্রেনে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবেকার যুবক সম্প্রদায়ের কর্মসংস্থান নিশ্চিতে মমতা রেইজ জব ফেয়ার
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ট্রেনে কাটাপড়ে এক ব্যক্তির মৃত্যু