৮ বছর পর রাজের নাটকে জাহিদ হাসান, সঙ্গে তটিনী ও খাইরুল বাসার

| বুধবার , ১৫ জুলাই, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

দীর্ঘদিন পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তাদের নতুন নাটক ‘পথহারা মন’ প্রেম, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের আবেগঘন গল্প নিয়ে নির্মিত হয়েছে। নাটকটিতে জাহিদ হাসানের পাশাপাশি অভিনয় করেছেন খাইরুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম ও মনিরা মিঠু। নির্মাতা রাজ জানান, ‘পথহারা মন’ এমন একটি গল্প, যেখানে ভালোবাসা, সম্পর্কের জটিলতা এবং মানুষের চিরায়ত আবেগকে সহজভাবে তুলে ধরা হয়েছে। দর্শক নিজেদের জীবনের নানা মুহূর্ত গল্পে খুঁজে পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। জাহিদ হাসানকে নিয়ে রাজ সর্বশেষ ২০১৮ সালে ‘ছেলেমানুষি’ নামে একটি ধারাবাহিক নির্মাণ করেছিলেন।

প্রায় আট বছর পর আবারও একসঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে রাজ বলেন, জাহিদ হাসানের সহজাত অভিনয় নাটকটিকে অন্য মাত্রা দিয়েছে। একই সঙ্গে অভিজ্ঞ ও তরুণ শিল্পীদের সমন্বয়ে দারুণ একটি টিম পেয়েছেন বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসেমি-ফাইনালে মেসির ‘সৌভাগ্যের’ রেফারি
পরবর্তী নিবন্ধরবীন্দ্রনাথ স্মরণে নিউ ইয়র্কে প্রবাসীদের ‘আনন্দ সন্ধ্যা’