৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা

| শুক্রবার , ৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৪৮ পূর্বাহ্ণ

টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে টানা সাত দিন প্রচার হবে সালমান শাহ অভিনীত সাতটি সিনেমা। ৫ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রয়াত এই নায়কের সিনেমাগুলো প্রচার হবে। দীপ্ত টিভি সপ্তাহব্যাপী এই আয়োজনকে স্পেশাল ম্যাটিনি শো হিসেবে জানিয়েছে। ৫ সেপ্টেম্বর প্রচার হবে শাহ আলম কিরণের পরিচালনায় ‘বিচার হবে’ সিনেমাটি। এতে অভিনয় করেছেন শাবনূর, রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি। ৬ সেপ্টেম্বর প্রচার হবে এম এ খালেদের পরিচালনায় ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমাটি।

সালমান শাহ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন শাবনূর, সোনিয়া, রাজীব, ডলি জহুর ও আবুল হায়াত। ৭ সেপ্টেম্বর শিবলি সাদিকের ‘আনন্দ অশ্রু’ সিনেমাটি প্রচার হবে। এতে সালমানসহ আরও অভিনয় করেছেন শাবনূর, কাঞ্চি, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি। ৮ সেপ্টেম্বর প্রচার হবে মালেক আফসারীর পরিচালনায় ‘এই ঘর এই সংসার’ সিনেমাটি। এতে সালমান শাহ ছাড়া আরও আছেন বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ, আলীরাজ, তমালিকা কর্মকার ও নাসির খান। ৯ সেপ্টেম্বর জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘জীবন সংসার’ সিনেমাটি প্রচার হবে। এতে সালমান শাহসহ আরও দেখা যাবে শাবনূর, ফারুক, ববিতা এবং গোলাম মুস্তাফাকে। ১০ সেপ্টেম্বর প্রচার হবে রেজা হাসমতের পরিচালনায় ‘প্রেম পিয়াসী’ সিনেমাটি। এতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, আনোয়ারা, রাজীব ও মিশা সওদাগর। ১১ সেপ্টেম্বর বাদল খন্দকারের পরিচালনার ‘স্বপ্নের পৃথিবী’ প্রচার হবে। সিনেমায় সালমান শাহ ছাড়া আরও আছেন শাবনূর, রাজীব, ববিতা ও রাইসুল ইসলাম আসাদ।

পূর্ববর্তী নিবন্ধঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ানো হলো আবার, ‘খুবই খুশি’ ক্রিকেটাররা
পরবর্তী নিবন্ধচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্ট