৪৫তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

| বুধবার , ৭ জুন, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে; যাতে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭৮৯ জন। গতকাল মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

পিএসসির ওয়েবসাইট কিংবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে। গত ১৯ মে এ পরীক্ষায় ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন অংশ নিয়েছিলেন। খবর বিডিনিউজের।

পিএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তিসংগত কোনো কারণে ফলাফল সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা করতে পারবে বলে জানানো হয়েছে।

৪৫তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯ জনকে ক্যাডার পদে এবং নন–ক্যাডারে এক হাজার ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। এ বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পুলিশে ৮০ জন, কাস্টমসে ৫৪ জন, চিকিৎসা ক্যাডারে ৫৩৯ জন, শিক্ষা ক্যাডারে ৪৩৭ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধক্ষুব্ধ পরিবহন মালিক-শ্রমিকদের কর্মবিরতির সিদ্ধান্তের পর সমঝোতা বৈঠক
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৭ তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৫