২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গ

| বুধবার , ৩ জুন, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল মঙ্গলবার অধিদপ্তরের হামসংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, এদিন সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয় ৪২টি নমুনায়। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯০ জনের। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হলো ৫০৪ জনের। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২০৪ জন ঢাকায় মারা গেছেন; আর ৮৫ জন রাজশাহী বিভাগের। খবর বিডিনিউজের।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯২ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন। এর মধ্যে ভর্তি হন ১ হাজার ২০৪ জন। গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৪৪১ জন ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ৩৪ জন ভর্তি হয়েছেন রংপুরে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ নিয়ে দেশে হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা দাঁড়াল ৭৩ হাজার ৩৬২ জন। আর হাম শনাক্ত হয় ৯ হাজার ১৩৬টি নমুনায়।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ভাড়া বাসায় পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ
পরবর্তী নিবন্ধকক্সবাজার সৈকতের সব দোকানের কার্ড বাতিল ঘোষণা