হিজরি নববর্ষ ১৪৪৮ বরণের লক্ষ্যে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের মতবিনিময় সভা ১০ মে মোমিন রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান পীরে ত্বরিকত আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ। যুগ্ম প্রকাশনা সচিব মুহাম্মদ নুর রায়হান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। সভায় বক্তারা বলেন, যুব সমাজ আজ নানাভাবে অবক্ষয়ের শিকার। মাদক তাদের জীবনকে আজ বিষিয়ে তুলেছে। নেটকেন্দ্রিক অবক্ষয়ে জড়িয়ে তাদের মূল্যবান জীবন আজ নিঃশেষ হয়ে যাচ্ছে। অথচ যুব সমাজকে নিয়ে বড় কোনো পরিকল্পনা চোখে পড়ছে না। এক্ষেত্রে সরকারও সম্পূর্ণ নির্বিকার। যুব সমাজকে নীতি নৈতিকতার পথে উজ্জীবিত রাখতে সুস্থ মননশীল সংস্কৃতির জাগরণ ঘটাতে হবে।













