হালিশহরে অগ্নিদগ্ধদের পাশে রাজনৈতিক নেতৃবৃন্দ

| মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হালিশহর ওয়াপদা এইচ ব্লকের হালিমা মঞ্জিলে গতকাল ভোররাতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সাথে কথা বলে আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা নেন এবং বিস্ফোরণে ঘটনায় গুরুতর অগ্নিদগ্ধ সাখাওয়াত সহ পরিবারের ৯ জনকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল ভর্তি করানো হয়। এ সময় চট্টগ্রাম১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান ঘটনাটির বিষয়ে খোঁজখবর নেন এবং আহত সাখাওয়াতের পরিবারের সঙ্গে কথা বলে ঢাকা বার্ন হসপিটালে পাঠানোর জন্য সহযোগিতা করেন। তিনি প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন।

চট্টগ্রাম মহানগরী জামায়াত : চট্টগ্রামের হালিশহর এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধদের খোঁজখবর নিতে গতকাল হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। এ সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

পূর্ববর্তী নিবন্ধএজহারুল ইসলাম
পরবর্তী নিবন্ধইপিজেডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইসরাফিল খসরু