চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক কাউন্সিলর মো. এজহারুল ইসলাম ( ৫৮ ) গত ২০ ফেব্রুয়ারি রাত ১০ টায় নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
ক্রীড়া সংগঠক মো. এজহারুল ইসলামের মৃত্যুতে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহ–সভাপতি মনজুর আলম মঞ্জু, মোহামেডান ব্লুজের সভাপতি মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, মো. হাফিজুর রহমান, সৈয়দ আবুল বশর, সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, শাহাবুদ্দিন জাহাঙ্গীর, সিরাজুদ্দীন মো. আলমগীর, ইয়াসির আরাফাত চৌধুরী পাবলু, সরওয়ার আলম চৌধুরী মনি, আবু সৈয়দ মাহমুদ, আবু মোরশেদ, মাসুদুর রহমান, কল্লোল সংঘের সহ সভাপতি মো. নাসির মিয়া, মো. সালাউদ্দিন জাহেদ, মো. হারুন অর রশীদ, মো. আসিফ আহমদ, মো. মসিউর আলম স্বপন, মো. সাইফুল্লাহ চৌধুরী, আলী আহসান রাজু, ইঞ্জিনিয়ার রাশেদুর রহমান মিলন,কাজী জসিম উদ্দিন প্রমুখ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।














