হালিশহর প্রি-ক্যাডেট স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

| বুধবার , ৪ নভেম্বর, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

হালিশহর প্রি–ক্যাডেট স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। ৩৭ নং ওয়ার্ডের মুন্সিপাড়া হাই স্কুল মাঠে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন আইআইইউসি’র অফিস অব দ্যা বোর্ড অব ট্রাস্টিজের পরিচালক মোহাম্মদ শফিউল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম এইচ শাহ বেলাল। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার মো. মেজবাহ্‌ উদ্দীন, ডা. খাস্তগীর বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিক শাহনাজ আক্তার, মেরিটাইম ইউনিভার্সিটির প্রভাষক আহসান উদ্দীন রাজু। সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ বিলকিছ আক্তার। উপস্থিত ছিলেন, মো. জাহেদ হোসেন, জসিম উদ্দীন, মঞ্জুর আলম সওদাগর। এতে ২০২৫ সালের মেধা তালিকা, কুইজ প্রতিযোগিতা, হামদ–নাত, কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের ২য় পর্বে স্কুলের ছোট্ট সোনামণিরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাগীশিক কেন্দ্রীয় সংসদের অভিষেক অনুষ্ঠান ৬ নভেম্বর
পরবর্তী নিবন্ধরিডার্স ইংলিশ স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান