হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ২ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা গত ১৩ এবং ১৬ জুন অনুষ্ঠিত হয়। এতে ২ দিনব্যাপী মোট ৮টি সেশন পরিচালিত হয়। প্রথম সেশন পরিচালনা করেন নেভি এঙ্কোরেজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার জাকারিয়া পারভেজ। তাঁর আলোচনার বিষয় ছিল শিক্ষার্থীর মানুষের সুস্থতা ও ইতিবাচক আচরণ গঠনে শিক্ষকের ভূমিকা। এবং তৃতীয় সেশনে প্রশিক্ষক ছিলেন সেন্ট্রাল পাবলিক স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর খোরশেদ আলম। প্রথম দিনের সর্বশেষ সেশন পরিচালনা করেন প্রতিষ্ঠানের আইসিটি প্রভাষক ফখরে আলম তনয়। দ্বিতীয় দিনের প্রথম এবং দ্বিতীয় সেশন পরিচালনা করেন বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজে অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. কামরুজ্জামান। প্রশিক্ষণের জন্য আমন্ত্রিত অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যাপক সমীর কান্তি নাথ। তিনি ধারাবাহিকভাবে তৃতীয় এবং চতুর্থ সেশন পরিচালনা করেন । প্রথম দিন এবং দ্বিতীয় দিনের সেশনগুলোর মাঝে অনুষ্ঠিত হয় মূল্যায়ন পর্ব। সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের রসায়ন বিষয়ের প্রভাষক মাজহারুল ইসলাম। সমাপনী বক্তব্য রাখেন অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ। প্রশিক্ষণে সর্বোচ্চ স্কোর অর্জনকারী ৩ জনকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয় এবং পরবর্তী ৩ জনকে ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











