হামের উপসর্গ নিয়ে মারা গেল আরো ১৬ শিশু

| সোমবার , ২৫ মে, ২০২৬ at ৮:১৬ পূর্বাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৬ জনের। এ ছাড়া সন্দেহজনক হাম রোগের লক্ষণ নিয়ে ৪৪২ জন মারা গেছে। সব মিলিয়ে ৫২২ জন শিশুর মৃত্যু হল। খবর বিডিনিউজের।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৭৪ জন ঢাকায় মারা গেছে; আর ৮০ জন রাজশাহী বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১২৮ জন হাম আক্রান্ত হয়েছে; এই সময়ে ১ হাজার ৩০৬ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; যাদের মধ্যে এক হাজার ১৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিচারের জন্য প্রস্তুত রামিসা ধর্ষণ ও হত্যা মামলা
পরবর্তী নিবন্ধহাম এড়াতে ঈদে শিশুদের নিয়ে সতর্কভাবে চলাচলের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের