হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু

| রবিবার , ২১ জুন, ২০২৬ at ৫:৪৮ পূর্বাহ্ণ

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আরো ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এ রোগের উপসর্গ নিয়ে মোট ৬৭৭ শিশু মারা গেছে বলে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে। বুলেটিনের তথ্য অনুযায়ী, এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন এবং বরিশাল বিভাগে একজন রয়েছে। খবর বিডিনিউজের।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন শিশু। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আরো ৫৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৪৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ রাজশাহী বিভাগে ৮৭, সিলেটে ৭৪, চট্টগ্রামে ৪৯, বরিশালে ৩৯, ময়মনসিংহে ৫৩, খুলনায় ২৭ এবং রংপুরে আটজন মারা গেছে।

এছাড়া নিশ্চিত হামে ঢাকা বিভাগেই মারা গেছে ৫৭ জন। এরপর সবচেয়ে বেশি মারা গেছে বরিশালে ১৯ জন। এছাড়া চট্টগ্রামে ১০ জন, সিলেটে তিনজন, আর রাজশাহী ও ময়মনসিংহে দুইজন করে মারা গেছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ভাড়াটিয়া খুনিদের নেপথ্য নায়কদের খুঁজে বের করুন
পরবর্তী নিবন্ধবন্ধ কারখানা চালু করতে বিনিয়োগে সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর