নগরীর আগ্রাবাদ হাতেখড়ি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ এবং সিডিএ আবাসিক এলাকায় ৪শটি গাছের চারা বিনামূল্যে ছাত্রছাত্রী ও এলাকাবাসীর মাঝে বিতরণ করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে লাইট হাউস সাপোর্ট এডুকেশন সেন্টারের উদ্যোগে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফয়েজউল্লাহ্।
এ সময় উপস্থিত ছিলেন লাইট হাউস এডুকেশন সাপোর্ট সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব আলম, পরিচালক পার্থ সারথী আইচ, মো. আশরাফ হোসেন ও মো. গিয়াস উদ্দিন এবং শিক্ষক মো. মিজানুর রহমান। চারা বিতরণে কার্যক্রমে সহযোগিতা করেন উপ–বন সংরক্ষক, বিভাগীয় বন কর্মকর্তা এবং রেঞ্জ কর্মকর্তা, কুমিরা রেঞ্জ। প্রেস বিজ্ঞপ্তি।












