হাজী মো. আবদুল ছালাম

| মঙ্গলবার , ১০ জানুয়ারি, ২০২৩ at ৫:১৯ পূর্বাহ্ণ

বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক এম এ মন্নানের পিতা হাজী মো. আবদুল ছালাম সওদাগর (৭৯) ইন্তেকাল করেছেন ((ইন্না লিল্লাহি…রাজিউন)। গতকাল সোমবার সকাল ৬টায় বোয়ালখালী উপজেলার পূর্ব ধোরলা গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে, ২ মেয়ে, নাতি–নাতনিসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। সোমবার বাদে যোহর কালাইয়ার হাট আল–ফালাহ্‌ জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর সুসেন কুমার বড়ুয়া, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহমদ খান, উপজেলা বিএনপির সভাপতি মো. ইসহাক চৌধুরী, মো. নুরুন্নবী চৌধুরী, হামিদুল হক মান্নান, মো. শহীদুল্লাহ চৌধুরী, মো. মোজাম্মেল হক বকুল গভীর শোক প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধনূর জাহান বেগম
পরবর্তী নিবন্ধচকরিয়ায় বাসে তল্লাশি, রোহিঙ্গা গ্রেপ্তার