হাই কোর্টে আলভীর জামিন

ইকরার মৃত্যু

| মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৮:২৯ পূর্বাহ্ণ

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোটপর্দার অভিনেতা যাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে জামিন দিয়েছে হাই কোর্ট। খবর বিডিনিউজের। রোববার দুই বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও শেখ আবু তাহেরের বেঞ্চ তার জামিনের বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ আদেশ দিয়েছে। এর আগে গত ৬ জুলাই ঢাকার মহানগর দায়রা জজ আদালত আলভীর জামিন আবেদন নাকচ করে দেয়। তার আগে ১৮ জুন আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে ২১ জুন তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। ২৪ জুন শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে ৩০ জুন তাকে আবার কারাগারে পাঠানো হয়। মামলার অপর আসামি যাহের আলভীর মা নাসরিন সুলতানা গত ৪ জুন আত্মসমর্পণ করে জামিন পান।

পূর্ববর্তী নিবন্ধশহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল ১৪ আগস্ট শুরু
পরবর্তী নিবন্ধআলিয়ঁস ফ্রঁসেজে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ৭ ও ৮ আগস্ট