হরমুজ প্রণালি ইরানের পারমাণবিক অস্ত্র : দিমিত্রি মেদভেদেভ

| সোমবার , ৬ জুলাই, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ পারমাণবিক অস্ত্র হাতে থাকার মতোই বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ–চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। খবর বিডিনিউজের।

আনাদোলু বার্তা সংস্থার এক প্রতিবেদনে খবর জানিয়েছে। মেদভেদেভের মতে, গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের ক্ষমতাই তেহরানের কৌশলগত সক্ষমতা দেখিয়ে দেয়। ইরানে সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেদভেদেভ বলেন, পশ্চিম এশিয়ায় আরও বড় সংঘাত ছড়িয়ে পড়লে তেহরান বাব আল–মান্দেব প্রণালিতেও জাহাজ চলাচল ঠেকিয়ে দিতে পারে। এমন পদক্ষেপ বিশ্বজুড়ে জ্বালানি তেল ও বাণিজ্যিক পণ্য পরিবহন পুরোপুরি থমকে দিতে পারে বলে সতর্ক করেন তিনি। মেদভেদেভ বলেন, আমি আশা করি, পরিস্থিতি এতদূর গড়াবে না। তবে পশ্চিম এশিয়ায় যারা যুদ্ধ ও সংঘাত উসকে দিতে চাইছে, তাদের সবারই বিষয়টি মাথায় রাখা উচিত। ইরানের ওপর সমপ্রতি চালানো মার্কিন হামলার তীব্র সমালোচনাও করেন মেদভেদেভ।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউ ইয়র্কে ৮ জন গুলিবিদ্ধ
পরবর্তী নিবন্ধহরমুজে ফি নেবে ইরান