হঠাৎ টর্নেডোর আঘাত, উড়ে গেল বসতঘরের চালা

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:২০ পূর্বাহ্ণ

বাঁশখালীর সরল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পুর্ব বাহারঘোনা এলাকায় গতকাল বুহস্পতিবার বিকালে টর্নেডোর আঘাতে একটি বসতঘরের চালা উড়ে গেছে ।

জানা যায়, গতকাল বিকালে টর্নেডোর আঘাতে পূর্ব কাহারঘোনা হামিদুল্লাহ পুকুর সংলগ্ন জোবাইদার একটি বসতঘরের চালা উড়ে যায়। এ সময় জোবাইদা শিশু সন্তানদের নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। হঠাৎ দমকা হাও্‌য়ার ছোবলে বাড়ির চাল অনেক দূরে গিয়ে পড়ে। পরে স্থানীয় জনগণ সেখান থেকে তা নিয়ে আসে। তবে এসময় কেউ আহত হয়নি।

পূর্ববর্তী নিবন্ধযানজট কমাতে সমন্বিত উদ্যোগ, বিকেন্দ্রীকরণের প্রস্তাব
পরবর্তী নিবন্ধশুলকবহর থেকে অপহৃত গ্যারেজ ব্যবসায়ী মহামায়ায় উদ্ধার