এশিয়া কাপ অনূর্ধ্ব–১৮ হকি প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়েরা গতকাল সোমবার প্রথম জয়ের দেখা পেয়েছে। বাংলাদেশ ২–০ গোলে চাইনিজ তাইপেকে হারিয়েছে । ২৯ মিনিটে কনা আক্তার বাংলাদেশকে এগিয়ে নেন। পেনাল্টি কর্নার থেকে আসে প্রথম গোল। ৫৫ মিনিটে রিয়া আরলিন আক্রমণ থেকে গোল করে দলের জয় সুনিশ্চিত করেন। ম্যাচসেরা হয়েছেন তন্নী। আজ মঙ্গলবার চীনের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। এর আগে প্রথম ম্যাচে জাপানের কাছে তারা ১২ গোল হজম করেছিল।












