যারা মননে সুন্দর,
চিন্তা ও চেতনায় সুন্দর
কথা ও কর্মে তার প্রতিফলন ঘটায়
তারাই সুন্দর মানব এ ধরাতলে,
তাদের প্রতি শ্রদ্ধা এই হৃদয় হতে,
মানব মনের গভীরে তারা স্মরণীয়,
বরণীয়, মরণেও যেন,
জীবন তাদের ফুরিয়ে যায় না কভু,
তাঁরা যেন শেষের মধ্যে অশেষ,
তাই তো মানুষ ভালোবাসায়
অর্পণ করে যায় পুষ্প,
তাদেরই চরণে।











