স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সাক্ষাৎ করেছেন রাউজান উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল। গত বুধবার বিকেলে সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানের সংসদ সদস্য, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর অনুরোধের প্রেক্ষিতে রাউজানের তিন পুলিশ ফাঁড়ির পুনর্বহালের কথা জানান এবং এ সম্পর্কে ব্যবস্থা নিতে চট্টগ্রামের ডিআইজিকে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান মন্ত্রী। পুনর্বহাল করা পুলিশ ফাঁড়িগুলো হলো বৃক্ষভানুপুর, কাগতিয়া ও মগদাই পুলিশ ফাঁড়ি। মন্ত্রীর সাথে সাক্ষাতকালে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল কুমার পালিত। প্রেস বিজ্ঞপ্তি।












