নগরের স্টেশন রোড এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন কাজী মো. আলমগীর (৪২), মো. নয়ন (২০) ও সুলতান (১৯)।
কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, নাশকতায় জড়িত থাকার অভিযোগ থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রজু করা হয়েছে।











