আগামী ৯ আগস্ট প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হবে। টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি চট্টগ্রাম জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন এবং প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে স্টেডিয়ামের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় সিটি করপোরেশন পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেন। পরিদর্শনকালে নগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম মেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ–সভাপতি মসিউল আলম স্বপন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন, সিটি করপোরেশনের উপ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা, ক্রীড়া সংগঠক মোশাররফ হোসেন লিটন, নুর জাহেদ বাবলু সহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সিজেকেএস প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












