বিনিদ্র রাত
একা ফুটপাত
হেঁটে যাই নিঃসঙ্গ,
নিয়নের আলো,
লাগে না যে ভালো,
সবটাই লাগে রঙ্গ।
রূপোপজীবিনী,
হাসে মায়াবিনী,
চাওয়া–পাওয়া তার বন্য,
সেও সস্তায়,
নামে রাস্তায়,
কেউ পেয়ে তাকে ধন্য।
দৃষ্টি উদাস,
আমি দেবদাস,
আমিহীন চলি আমি,
বিত্তবৈভবে,
তুমি বুঝি ভবে
বেডরুমে থাকো দামি।
সে আর তোমাতে,
তফাত কোনোমতে,
খুঁজে কোনো কিছু পাই না,
রূপকথা মোড়া,
স্বপ্নের ঘোড়া,
থুবড়ে যে পড়ে, তাই না?







