সীতাকুণ্ডে র‌্যাব সদস্য মোতালেব হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২০ জুন, ২০২৬ at ৯:৪৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরের আলিনগরে চাঞ্চল্যকর র‌্যাবএর উপসহকারী পরিচালক (ডিএডি) নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়া হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি জঙ্গল সলিমপুরের আলিনগরের ৪ নম্বর সমাজের বাসিন্দা মোঃ আলি আহমেদের ছেলে আলি আকবর (২৬)

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মহিনুল ইসলাম। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তার বিরুদ্ধে আগেও থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র মামলা রয়েছে। সে বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করে ছদ্মবেশে ঘুরাফেরা করছিল এতোদিন। এদিকে থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৯ জানুয়ারিতে সন্ত্রাসীদের ধরতে জঙ্গল সলিমপুরের আলিনগরে র‌্যাব৭ এর একটি টিম অভিযান পরিচালনা করতে যান। তখন ওই এলাকার সন্ত্রাসীরা হামলা চালিয়ে র‌্যাবএর উপসহকারী পরিচালক (ডিএডি) নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়াকে তারা নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় র‌্যাব সদস্য অনেকেই মারাত্মক আহত হন। সে হত্যা মামলার এক সন্দেহভাজন আসামি চট্টগ্রাম নগরীতে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে পুলিশ দ্রুত সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন বলে জানান সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মহিনুল ইসলাম। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামি আলি আকবরের বিরুদ্ধে আগেও ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র মামলা রয়েছে। তাই উক্ত মামলায় আদালতে আসামির রিমান্ড চাওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৬ দিনেও মেলেনি শিক্ষার্থী নেহালের খোঁজ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ