সিজেকেএস’র নতুন এ্যাডহক কমিটির নাম প্রস্তাব

সদস্য সচিব হচ্ছেন সালাউদ্দিন । উপজেলায় যাদের নাম প্রস্তাব করা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) এর এ্যাডহক কমিটি এবং উপজেলা ক্রীড়া সংস্থা সমূহের এ্যাডহক কমিটির নাম প্রস্তাব করা হয়েছে। গত ১৩ এপ্রিল জেলা প্রশাসক,চট্টগ্রাম মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার স্বাক্ষরে এক স্মারকপত্রে এ তথ্য জানা যায়। প্রস্তাবিত ৭ সদস্যের এ্যাডহক কমিটিতে ৫ জনের নাম আগেই আছে। তাঁরা সরকারি কর্মকর্তা। বাকি দুজন বেসরকারিভাবে যুক্ত হবেন। এ ব্যাপারে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন,এটা আমরা প্রস্তাব আকারে জাতীয় ক্রীড়া পরিষদে পাঠিয়েছি। সেখান থেকে অনুমোদন হয়ে এলে অফিসিয়ালি আমরা এ্যাডহক কমিটি প্রকাশ করবো। প্রস্তাবিত ৭ সদস্যের এ্যাডহক কমিটিতে আছেন: সভাপতি জেলা প্রশাসক, চট্টগ্রাম, সদস্য পুলিশ সুপার, চট্টগ্রাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক),উপ পরিচালক, জেলা সমাজসেবা অধিদফতর, চট্টগ্রাম, জেলা ক্রীড়া অফিসার,চট্টগ্রাম। বাকি দুজনের একজন সদস্য স্থানীয় ক্রীড়াবিদ শরিফুল ইসলাম তুহিন। তিনি নগর ছাত্রদলের সদস্য সচিব। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় ক্রীড়া সংগঠক মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি ক্রীড়া সংগঠক এবং কল্লোল সংঘের বর্তমান উপদেষ্টা এবং সাবেক সাধারণ সম্পাদক। তিনি নগর বিএনপির সদস্যও। দায়িত্ব বুঝে নেয়ার পর এই এ্যাডহক কমিটির ৯০ দিনের মধ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা আছে।

যে ১৫টি উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির নাম প্রস্তাব করা হয়েছে সেগুলো হলো: আনোয়ারা, কর্ণফুলী, চন্দনাইশ, পটিয়া, ফটিকছড়ি, বোয়ালখালী, মীরসরাই, রাউজান, রাঙ্গুনিয়া, লোহাগাড়া, সন্দ্বীপ, সাতকানিয়া, হাটহাজারী, বাশঁখালী,সীতাকুণ্ড। উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সভাপতি থাকবেন নিজ নিজ উপজেলার নির্বাহী অফিসার। সদস্য হিসেবে থাকবেন অফিসার ইনচার্জ,নিজ নিজ থানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন অফিসার,উপজেলা সমাজসেবা অফিসার। প্রত্যেক উপজেলায় তাঁরা দায়িত্ব পালন করবেন। বেসরকারীভাবে যুক্ত যাদের নাম প্রস্তাব করা হয়েছে: আনোয়ারা উপজেলায় সদস্য মো. মহসিন (পারভেজ), স্থানীয় ক্রীড়াবিদ,সদস্য সচিব ইমরান চৌধুরী, স্থানীয় ক্রীড়া সংগঠক। কর্ণফুলী উপজেলায় সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, সদস্য সচিব মো. নুরুল আবছার। চন্দনাইশ উপজেলা: সদস্য তারিকুল ইসলাম টুটুল,সদস্য সচিব এম এ হাশেম রাজু। পটিয়া উপজেলায় সদস্য বোরহান উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ মঈনুল আলম, ফটিকছড়ি উপজেলায় সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ বেলাল উদ্দিন মুন্না,সদস্য সচিব মো. মহিনউদ্দিন। বোয়ালখালী উপজেলায় সদস্য হেলালউদ্দিন টিপু, সদস্য সচিব আবু আকতার। মীরসরাই উপজেলায় মো. ফরহাদ হোসাইন, সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন। রাউজান উপজেলায় সদস্য মো. মনিরুল আলম,সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন। রাঙ্গুনিয়া উপজেলায় সদস্য ইকবাল আহমেদ,সদস্য সচিব কে আর এম খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী। লোহাগাড়া উপজেলায় মোহাম্মদ সাহাব উদ্দিন, সদস্য সচিব কুতুবউদ্দিন, সন্দ্বীপ উপজেলায় সদস্য আ শ ম শওকত আকবর তালুকদার, সদস্য সচিব নাসির উদ্দিন শরীফ। সাতকানিয়া উপজেলায় সদস্য শাহ মোহাম্মদ আরিফুল ইসলাম, সদস্য সচিব আলহাজ্ব আবুল বশর আবু। হাটহাজারী উপজেলায় সদস্য মোহাম্মদ সোহেল রানা,সদস্য সচিব মোহাম্মদ মনিরুল আলম। বাঁশখালী উপজেলায় সদস্য নেছারুল ইসলাম হিরু.সদস্য সচিব শিহাব উদ্দিন। সীতাকুন্ড উপজেলায় সদস্য মো. সাখাওয়াত হোসেন,সদস্য সচিব মো. সোহেল উদ্দিন।

এদিকে সিজেকেএস প্রস্তাবিত এ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন সিজেকেএস কাউন্সিলর,কল্লোল সংঘের সহসভাপতি নাসির মিয়া।

পূর্ববর্তী নিবন্ধকিউইদের নিয়ে সতর্কবার্তা কোচ সিমন্সের
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল