চট্টগ্রাম কলেজিয়েটস্, ৮৬ ব্যাচের ১৮৭ তম মাসিক বন্ধু সভা জামাল খান প্রেসক্লাব ভবনের কলেজিয়েট চিটাগং অডিটরিয়ামে গত ২৮ আগস্ট অনুষ্ঠিত হয়। আহবায়ক মনজুর মোর্শেদ ফিরোজ স্বাগত বক্তব্য রাখেন।
সভায় নেপালে প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয় ক্ষতি ও মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। সদস্য সচিব সৈয়দ মুহাম্মদ রিদুয়ানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মোহাম্মদ বোরহানউদ্দিন, ডা. অসীম কুমার চৌধুরী, ডা. সাগর চৌধুরী, ডা. গৌতম চৌধুরী, ডা. আবু তোহা, মো. রিজওয়ানুল হক ভূঁইয়া, প্রকৌশলী মো. আজম, প্রকৌশলী সিদ্ধার্থ শংকর সরকার, অধ্যাপক বিজয় ভৌমিক, আশফাকুর রহমান বিপ্লব, শেখ মো. খালেদ, আবুল কালাম আজাদ কিরণ, আলমগীর আলম, মো. জাহিদ হোসেন, শহীদ নঈম, পুলক দত্ত, মো. মাহফুজুল হক সেলিম, কিংশুক দাশ চৌধুরী, কানাডা প্রবাসী ডা. শাহেদুর রহমান চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












