অভ্যুদয় সঙ্গীত অঙ্গনের প্রতিষ্ঠাবার্ষিকীতে গতকাল শনিবার চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় সঙ্গীতায়োজন ‘আনন্দধ্বনি জাগাও গগনে’। শিশু–কিশোরদের দল কিচিরমিচির ও উচ্ছ্বাসের গানের মধ্যে দিয়ে শুরু হয় কবিগুরুর সঙ্গীতের বন্দনা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানে ইমন, ভৈরবী, বেহাগ, হাম্বীর, দেশ, পূরবীসহ নানা রাগের ব্যবহার পাওয়া যায়। এমন সব রাগাশ্রয়ী গানের সম্ভার ছিল গতকালের আয়োজনে।
শিল্পী শ্রেয়সী রায়ের সঙ্গীত নির্দেশনায় গান পরিবেশন করে অভ্যুদয় সঙ্গীত অঙ্গনের প্রান্তি, দেবাদ্রী, অদ্রিতা, অন্তিক, যীশু, বিজয়ী, অপসা, অনিন্দ্য, নবনীতা, শর্মি, সপ্তিমা, অমৃতা, দীপান্বিতা, মুন্নী, পান্না, অমিতা, অহেনজিতা, বিভোর, শর্মিলা, সেঁজুতি, এলড্রিন, ডালিয়া, সুবর্ণা, বনি, আদৃতা, উর্বশী, প্রাচী, প্রিয়ন্তী, মুনমুন, মিত্রা, মাধবী, ঐশী, বিভোর, অনন্যা ও রামিন। কিচিরমিচির ও উচ্ছ্বাসে ছিল সৌহার্দ্য, রাজন্য, সৃজনী, সারিতা, শারদীয়া, অনুশ্রী, প্রার্থনা, স্নেহা, শুভানন, প্রাজিশা, অহেনজিতা, রামিন, দেবাদ্রী, অদ্রিতা, অন্তিক ও বিজয়ী। পাঠ করেন অনিন্দ্য বিদিতা ও অন্তিক পাল। প্রেস বিজ্ঞপ্তি।








