বিবেক ও মানবিকতার উন্নয়ন ঘটাতে হবে

দৃষ্টি স্কুল অব ডিবেটের অনুষ্ঠানে ডা. আবদুন নূর তুষার

| রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

মিডিয়া ব্যক্তিত্ব ডা. আবদুন নূর তুষার বলেছেন, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো মানুষ। তাই আমাদের শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, মানুষের চিন্তা, জ্ঞান, বিবেক ও মানবিকতার উন্নয়ন ঘটাতে হবে। ক্ষমতা থাকলেই প্রতিশোধ নিতে হবে এমন নয়, ক্ষমা করার ক্ষমতাই অনেক সময় মানুষের সবচেয়ে বড় শক্তি।

কাউকে বিচার করার আগে তাকে বোঝার চেষ্টা করতে হবে, আর যে পিছিয়ে আছে তাকে ছোট না করে সুযোগ দিতে হবে। তিনি গতকাল শনিবার দৃষ্টি আয়োজিত ৩ মাস ব্যাপী সার্টিফিকেট কোর্স দৃষ্টি স্কুল অব ডিবেটের ৩৫তম ব্যাচের উদ্বোধন করতে গিয়ে একথা গুলো বলেন।

মুক্তির জন্য যুক্তি এই স্ল্লোগানকে সামনে রেখে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৃষ্টির প্রতিষ্ঠাতা মাসুদ বকুল। কোর্স উদ্বোধন করেন শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফাতেমা জেবুন্নেসা।

অনুষ্ঠানে অতিথি ছিলেন দৃষ্টির সাবেক সভাপতি প্রাবন্ধিক সাইফ চৌধুরী ও সাংবাদিক মিনহাজুল ইসলাম। বক্তব্য দেন, দৃষ্টির যুগ্ম আহবায়ক বনকুসুম বড়ুয়া নূপুর, নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক মুজিবুল হক ও ইয়াসিন সাকিব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিওসি ৮৬’র বন্ধু সভা
পরবর্তী নিবন্ধশিশুসাহিত্য একাডেমি সম্মাননা পাচ্ছেন তিন কৃতী লেখক