চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৯.৮৫ কোটি টাকা। ১,১১৮ টি লেনদেনের মাধ্যমে মোট ২৫.৮০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ১.৯০ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৪৬৮.৬৯ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ১.৬২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৭৯.১৬ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.৯৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮২১.৩৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ১১.৩০ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,১৫৪.১৬ গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৯৫৩,৭৫১.১১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০৯,১৩৫.৯১ কোটি টাকা। সিএসইতে ৬১৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৫ টির, দাম কমেছে ৯০ টি আর অপরিবর্তিত রয়েছে ২৭টির।






