সিএসইতে লেনদেন ৮৪.৩৯ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৯:১৩ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয় ৮৪.৩৯ কোটি টাকা। ৩,২৫৫টি লেনদেনের মাধ্যমে মোট ১.৯১ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০৪.২৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৩৫৪.০৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১০.৯২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১৪.৯৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ২.১০ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৭৭.১২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৩.২৮ পয়েন্ট কমেছে, যা হলো ২,৬৬৫.৭৪। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৪০,৪৮১.৩৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৮৬,৫৮৭.৯৫ কোটি টাকা। সিএসইতে ৬১৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪৩টির, এর মধ্যে দাম বেড়েছে ১০৮টির, দাম কমেছে ১০৬টি আর অপরিবর্তিত রয়েছে ২৯টির।

পূর্ববর্তী নিবন্ধশান্তির বার্তা নিয়ে শিরোনামহীনের নতুন গান
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যে ভাগ্য নির্ধারণী নির্বাচনে জয় চাইছেন স্টারমারের প্রতিদ্বন্দ্বী