চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৫৮.৮০ কোটি টাকা। মোট ২,০১২টি লেনদেনের মাধ্যমে মোট ১.৮১ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১.৭৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,১১৯.৮৯ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ২.৩০ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৯৮.৫০ পয়েন্ট। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৪.৭৭ পয়েন্ট কমেছে, যা হলো ৮৪৭.০১ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ১.৭৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৬৪০.৭৪ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৩৭,৪২৪.৫৭ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৮৬,৭১৭.৭২ কোটি টাকা। সিএসইতে ৬১৯টি স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৮টির। এর মধ্যে দাম বেড়েছে ১০৬টির, দাম কমেছে ৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।









