সিএসইতে লেনদেন ৪১.৩৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ৪ মে, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয় ৪১.৩৫ কোটি টাকা। ১,৮৪৪ টি লেনদেনের মাধ্যমে মোট ৬১.৩৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৭.৭১ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৭৮৮.২৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ২.৮১ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৯.৮৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৩.৯৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৯২.৬৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৬.০৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,১৯০.৩৬। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯০৯,৯৯৭.৯৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৭৩,৯৫৯.৮৫ কোটি টাকা। সিএসইতে ৬২৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯৬টির, দাম কমেছে ৭৪টি আর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

পূর্ববর্তী নিবন্ধছেলেকে ড্রাম শেখাচ্ছেন জেমস!
পরবর্তী নিবন্ধযুদ্ধের চাপে নাজেহাল ইরানের অর্থনীতি