চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৪.৩৯ কোটি টাকা। মোট ৯৭৫টি লেনদেনের মাধ্যমে মোট ১৬.৩৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চেয়ে ১০০.৬৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৩১৫.৩৫ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ৮.৩১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৪৭.৮৪ পয়েন্ট। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৪.৬৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ৭৭৩.৬৮ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৩৮.১৯।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৪৮,০০৩.২৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭১৭,০১৬.৪৬ কোটি টাকা। সিএসইতে ৬১১ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৪৭টির। এর মধ্যে দাম বেড়েছে ৮১টির, দাম কমেছে ৪১টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টির।









