চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয় ২১.০৫ কোটি টাকা। ১,৫১১ টি লেনদেনের মাধ্যমে মোট ৪০.২৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচত ৪১.১২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৬৮৩.৭১ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১.৭৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৭৯.৬৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৫.৬১ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৯৮.৪৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৮.৩১ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,২৪৫.০০।
গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯০৯,৪৯০.৩১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৭৪,৯৭৮.২৪ কোটি টাকা। সিএসইতে ৬২২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০৯টির, দাম কমেছে ৬৭টি আর অপরিবর্তিত রয়েছে ২৯টির।








