সিএসইতে লেনদেন ১৭.১৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৫৮ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৭.১৪ কোটি টাকা। ১,৪৪৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৩.৫৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ৬৩.০০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৭৩৬.৩১ পয়েন্ট এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.২০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৭৩.৪১ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৪.০৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮১২.১৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ১৬.০৭ পয়েন্ট কমেছে, যা হলো ২,১০৭.৭৭। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৯৫০,৩৩৯.২১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০৭,৪৭২.৫৭ কোটি টাকা। সিএসইতে ৬১৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮০ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০৮ টির, দাম কমেছে ৪৬ টি আর অপরিবর্তিত রয়েছে ২৬টির।

পূর্ববর্তী নিবন্ধনোলকজানের পালা মঞ্চস্থ ৪০ নাট্যকর্মীকে সংবর্ধনা
পরবর্তী নিবন্ধরুশ তেল নিয়ে যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকির জবাবে ভারতের কড়া বার্তা