সিএসইতে লেনদেন ১৩.৩২ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ৫ অক্টোবর, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে রোববার লেনদেন হয়েছে ১৩.৩২ কোটি টাকা। ৯৫৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৫৩.০৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ১৭১.২০ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৬৬০.৭৭ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ১৪.৮৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৬০.৭৮ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১৭.৫১ পয়েন্ট কমেছে, যা হলো ৭৯৮.২৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,০৫৫.২৪। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৪৪,২৯৫.৪৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০৪,৪২৯.৬৫ কোটি টাকা । সিএসইতে ৬১২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪০ টির, দাম কমেছে ১১৪ টি আর অপরিবর্তিত রয়েছে ১৭টির।

পূর্ববর্তী নিবন্ধনৃত্যরূপ একাডেমির নৃত্যরূপাঞ্জলি
পরবর্তী নিবন্ধটোকিওতে আরও গাছের দাবিতে বাসিন্দারা