সিআইইউর অ্যাডমিশন ফেস্টিভ্যাল রোববার

| শুক্রবার , ২৬ এপ্রিল, ২০২৪ at ৯:০০ পূর্বাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) ২০২৪ সালের সামার সেমিস্টারের অ্যাডমিশন ফেস্টিভ্যাল আগামী ২৮ এপ্রিল জামালখান ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। এতে আরও থাকছে ক্যাম্পাস ট্যুর, মিট দ্য ফ্যাকাল্টি, ক্যারিয়ার কাউন্সিলিং, স্কলারশীপ অপরচুনিটি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান কিছু। থাকছে উপস্থিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্যও বিশেষ ছাড়। ইতোমধ্যে রঙিন সাজে সাজানো হয়েছে পুরো ক্যাম্পাস। রয়েছে খাবারের স্টল। ক্লাবের শিক্ষার্থীদের থাকবে পরিবেশনা। বিস্তারিত জানতে শিক্ষার্থীদের ০১৯৪৬–৯৭৩৭৭৮ ও ০১৮৪৪–২১৬৬৬০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা প্রফেসর সবুক্তগীন মাহমুদ
পরবর্তী নিবন্ধহজ্বযাত্রী কল্যাণ পরিষদের ফ্রি প্রশিক্ষণ কাল