নতুন দায়িত্ব বুঝে নেওয়ার কয়েকদিনের মধ্যেই মূল চ্যালেঞ্জে নামতে হচ্ছে কোচ টমাস ডুলিকে। কয়েকদিন পর, সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটির জন্য প্রাথমিক দল ঘোষণা করেছেন তিনি। আগামী ৫ জুন মাঠে গড়াবে ম্যাচটি। এটাই হতে যাচ্ছে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে বাংলাদেশের লড়াই। দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী ও শমিত সোমদের নিয়ে ৩০ জনের প্রাথমিক তালিকা দিয়েছেন ডুলি। এদিকে সান মারিনোর বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ সামনে রেখে গতকাল সোমবার খেলোয়াড়দের নিয়ে অনুশীলনে নামেন জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ টমাস ডুলি। প্রথম দিন অনুশীলন হয়েছে কিংস অ্যারেনার ট্রেনিং মাঠে। জাতীয় দলের প্রধান কোচ ডুলির পরামর্শে বাফুফে সহকারী কোচও নিয়োগ দিয়েছে। এরই মধ্যে মার্ক ব্রুনো নামের এক ইতালিয়ান সহকারী কোচ ঢাকায় এসে জাতীয় দলের ক্যাম্পেও যোগ দিয়েছেন।
বাংলাদেশ দল: গোলরক্ষক: মিতুল মার্মা, সুজন হোসেন, আনিসুর রহমান জিকো। ডিফেন্ডার: তারিক রায়হান কাজি, তপু বর্মন, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, তাজ উদ্দিন, রহমত মিয়া, আব্দুল্লাহ ওমার, শাকিল হোসেন, ইসা ফয়সাল, মঞ্জুরুর রহমান। মিডফিল্ডার: জামাল ভুইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, হৃদয়, হামজা চৌধুরি, শমিত সোম, শেখ মোরসালিন, সৈয়দ কাজিম কিরমানি শাহ। ফরোয়ার্ড: ফাহামিদুল ইসলাম, শাহারিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল ইসলাম, মিনহাজুল করিম, রফিকুল ইসলাম।












