সাতকানিয়ায় ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস্‌ ফাউন্ডেশনের চারা বিতরণ

| শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১১:৩২ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নের পশ্চিম ডলু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ ও বিতরণ অনুষ্ঠান গত ২৮ জুলাই অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মো. আবদুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আব্দুল মান্নান, অর্থ সম্পাদক জামাল উদ্দিন। ইনাম ইলাহি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোহাম্মদ ফারুক আহাম্মদ, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, মুমিনুল হক খোকন, মোহাম্মদ নুর উদ্দিন, মো. জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন হাজী মাইন উদ্দিন, ইব্রাহিম বাচ্চু, সোয়াবুল আলম নিরব, প্রিয়ংকা দত্ত, খালেদা আক্তার বিথী, ওয়াহিদুর রহমান, শামীমা আক্তার চুমকী, মারুফা আক্তার, মোস্তফা কামাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধনন-বন্ডেড এলাকায় খালি কনটেনার রাখার অনুমতি চেয়ে অর্থমন্ত্রীকে চিঠি চিটাগাং চেম্বারের
পরবর্তী নিবন্ধচুয়েটে আইকিউএসির প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান