সাংবাদিক সবুর শুভর মায়ের ইন্তেকাল

| রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

সাংবাদিক সবুর শুভর মাতা আমেনা খাতুন গতকাল শনিবার ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন তিনি। তিনি ৫ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শনিবার আছরের নামাজের পর বাঁশখালীর কালিপুরে গ্রামের বাড়িতে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আমেনা খাতুনের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচলে গেলেন পদার্থবিজ্ঞানী হারুন-অর-রশীদ
পরবর্তী নিবন্ধকবিতা আর কথামালাতে সিআরবি রক্ষার আবেদন