চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এবং রাঙ্গুনিয়ার পূর্ব সরফভাটা ইউনাইটেড ফুটবল একাদশের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে বক্তারা এলাকার যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে সরফভাটায় দ্রুত একটি স্থায়ী খেলার মাঠ নির্মাণের জোর দাবি জানিয়েছেন। গত শনিবার টুর্নামেন্টের ফাইনালে মেহেরিয়া ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পূর্ব সরফভাটা ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের খেলা ১–১ গোলে ড্র থাকায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এ মুরাদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী।
টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন উত্তরজেলা যুবদলের সহ–সভাপতি ও রাঙ্গুনিয়া ক্লাবের সভাপতি আবদুল গফুর খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ আইয়ুব, সাবেক সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম ইফতেখার উদ্দিন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ জামাল উদ্দিন, সদস্য সচিব ও রাঙ্গুনিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেল।












