সরকার সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন করতে চায়

হাটহাজারীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনে ভূমি প্রতিমন্ত্রী

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২৩ মে, ২০২৬ at ১০:১৪ পূর্বাহ্ণ

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন গতকাল শুক্রবার হাটহাজারীতে দিনব্যাপী বিভিন্ন সামাজিক সেবামূলক ও উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন। ১২ নম্বর চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার আপনাদের সকলের দুঃখ, কষ্ট ও গ্লানি দূর করতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান চান সমাজের প্রথম সারির সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন করতে। বাংলাদেশের অতি দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন, অর্থনৈতিক মুক্তি এবং একটি উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উপকারভোগীদের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আপনাদের স্বাবলম্বী করতে আন্তরিকভাবে কাজ করছে। তবে সরকারের এই ইচ্ছা ও প্রচেষ্টাকে সফল করতে আপনাদেরও এগিয়ে আসতে হবে। একটু ভালো থাকার জন্য, উন্নত জীবনের জন্য আপনাদেরও সর্বাত্মক চেষ্টা থাকতে হবে। তবেই আমরা সম্মিলিতভাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব।

সকালের কর্মসূচি শেষে দুপুরে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন সামাজিক সেবা প্রদান ও আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় হালদা তীরবর্তী নিবন্ধিত মৎস্যজীবী জেলে সম্প্রদায়ের পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থান হিসেবে ছাগল বিতরণ করেন। এরপর তিনি হাটহাজারী পৌরসভার বাস্তবায়নে এলজিসিআরআরপি বিশ্বব্যাংক প্রকল্পের আওতায় ‘স্মার্ট স্ট্রিট লাইটিং ডেভেলাপমেন্ট’ প্রকল্পের অধীনে বানজইনউপজেলাকলেজ রোডবাসস্ট্যান্ডএগারো মাইল এবং পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়কাচারী সড়করামকুঁনি সড়কের আধুনিক সড়ক বাতি জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে প্রতিমন্ত্রী হাটহাজারী পৌরসভার কামাল পাড়া রামকুনি সড়ক ও শাহজালাল পাড়া কার্পেটিং দ্বারা উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন ঘোষণা করেন।

এদিকে শিশু আর থাকবে নাকো সহিংসতার ঝুঁকিতে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথেএই স্লোগানকে সামনে রেখে হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নে অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া শিশুদের নিয়ে হাটহাজারী উপজেলা প্রশাসন ও কেন্দ্রের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিবাসী শিশুদের মাঝে সরকারি বরাদ্দ হতে প্রাপ্ত পোষাক ও প্রসাধনী সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, কৃষি কর্মকর্তা মুহাম্মদ মেজবাহ উদ্দিন, উপজেলার শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমানসহ কর্মকর্তাবৃন্দ।

চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং হাটহাজারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে এবং কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজনে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সবার আগে বাংলাদেশ প্রত্যয়ের আলোকে শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।

পূর্ববর্তী নিবন্ধপেপার ও পেপার বোর্ড আমদানিতে শুল্ককর ৫ শতাংশ করার দাবি
পরবর্তী নিবন্ধশ্মশানে কিশোরের লাশ ও যুবকের আত্মহত্যার নেপথ্যে কী