আগামী বাজেটে প্রকাশনা, মোড়কজাত ও ওষুধ শিল্পের প্রধান কাঁচামাল পেপার ও পেপার বোর্ড আমদানিতে প্লাস্টিক শিল্পের অনুরূপ শুল্ক কর (সিডি) ৫ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ পেপার ইম্পোর্টাস এসোসিয়েন এবং চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপ। সংগঠনটি দুটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বরাবর লেখা এক চিঠিতে তিনি দাবি জানান।
চিঠিতে তিনি উল্লেখ করেন, রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে এবং ব্যবসায় শৃঙ্খলা, দুর্নীতি হ্রাস ও কর ফাঁকি রোধে প্রকাশনা, মুদ্রণ শিল্প ও ওষুধ শিল্পের প্রধান কাঁচামাল এইচএস কোড ৪৮১০ (যা দেশে উৎপাদিত হয় না) উন্নতমানের পেপার ও পেপার বোর্ড আমদানিতে প্লাস্টিক শিল্পের অনুরূপ শুল্ক কর (সিডি) ৫ শতাংশ করা হোক। শুল্ক কর ৫ শতাংশ করার হলে বন্ড সুবিধার অপব্যবহার রোধ হবে এবং দেশের রাজস্ব হাজার কোটি টাকা বৃদ্ধি পাবে।












