সমাজের বিত্তবান ও প্রবাসীরা এগিয়ে এলে দুর্যোগে মানুষের কষ্ট লাঘব করা সম্ভব

বন্যাদুর্গত মানুষের ত্রাণ ও নগদ অর্থ বিতরণকালে বক্তারা

| শনিবার , ১ আগস্ট, ২০২৬ at ৭:০৭ পূর্বাহ্ণ

ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে এলাকার শত শত পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। অনেকের ঘরে খাবারের সংকট দেখা দিয়েছে, নষ্ট হয়েছে গৃহস্থলির প্রয়োজনীয় জিনিসপত্র। “বন্যার কারণে নিজের এলাকার মানুষের কষ্ট দেখে আমি ব্যক্তিগত উদ্যোগে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করেছি। সমাজের বিত্তবান ও প্রবাসীরা এগিয়ে এলে দুর্যোগে মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। ভবিষ্যতেও মানুষের প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করব।” বন্যাদুর্গত মানুষের দীর্ঘমেয়াদি দুর্ভোগ নিরসনে সরকারি সংস্থা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ আরও জরুরি।

২৯ জুলাই কক্সবাজার, মহেশখালী, মাতারবাড়ী ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় আহলে সুন্নাত ওয়াল জামায়াত মাতাবাড়ি ইউনিয়ন শাখার উপদেষ্টা মাওলানা মুহাম্মদ হোসেন কাদেরীর সভাপতিত্বে ও ইমাম শেরে বাংলা (রহ.) সুন্নী ফাউন্ডেশনের উপদেষ্টা নুরুল আবছারের নিজস্ব অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন মুহাম্মদ সেলিম, মুহাম্মদ নুরনবী, সাংবাদিক আবুল কাশেম রানা, মুহাম্মদ আবুল হোসাইন প্রমুখ। পরিশেষে বন্যার্ত অসহায় মানুষদেরকে পুনরায় পুনর্বাসন করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ প্রদান কর্মসূচি সম্পন্ন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের বিজ্ঞান মেলা উদযাপন
পরবর্তী নিবন্ধজাসাস চট্টগ্রাম মহানগরের পরিচিতি সভা অনুষ্ঠিত