সবুর খান ছিলেন মূল্যবোধসম্পন্ন সুস্থধারার রাজনীতির বাতিঘর

স্মরণসভায় বক্তারা

| শুক্রবার , ৩ নভেম্বর, ২০২৩ at ৫:০৩ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বুধবার নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের ২য় তলা এস রহমান হলে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন–ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। উদ্বোধক ছিলেন– ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন–অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, আলম রাজু, মাওলানা জয়নাল আবেদীন জিহাদী, মাওলানা ওয়াহেদ মুরাদ, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, এডভোকেট ফেরদৌস আলম সেলিম, ডাঃ হাসমত আলী তাহেরী, লায়ন মোহাম্মদ ইমরান, ইলিয়াস খান ইমু, মোহাম্মদ শহিদুল্লাহ, মাওলানা মাসুদ করিম চৌধুরী, আনিসুর রহমান, আহমদ রেজা কাজী আলাউদ্দিন আজাদ ও মোহাম্মদ ইউসুফ কবির প্রমুখ। স্মরণসভায় বক্তারা বলেন, আব্দুস সবুর খান ছিলেন– মূল্যবোধ সম্পন্ন সুস্থধারার রাজনীতির বাতিঘর। রাজনৈতিক অঙ্গনে তাঁর অসামান্য ত্যাগ কখনো বিস্মৃত হবার নয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকরল বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় কঠিন চীবর দানোৎসব