পতিত ফ্যাসিবাদের অপচেষ্টা এবং গণতন্ত্র নস্যাৎ করার লক্ষে চালিত গুপ্ত রাজনীতির ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম চকবাজার থানা বিএনপি ও অঙ্গ সংগঠন। এই অপতৎপরতার প্রতিবাদে চকবাজার থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম শিপুর নেতৃত্বে এলাকায় এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তীব্র স্লোগানে মুখরিত হয়ে ওঠে চকবাজারের রাজপথ। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ১৬নং চকবাজার ওয়ার্ড বিএনপির আহবায়ক মোঃ মনজুর আলম, সাবেক যুগ্ম সম্পাদক আনিসুজ্জামান সায়মন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু আহমেদ, সাবেক সহ সভাপতি বখতিয়ার আলম, থানা বিএনপি নেতা মাসুদ রাজা চৌধুরী, বিএনপি নেতা নুরুল হাসান টিপু, বাপ্পি দে, রিয়াজ উদ্দিন সাত্তার মামুন, মোহাম্মদ জসিম উদ্দিন, মোঃ আলমগীর, মোঃ মিজানুর রহমান সুমন, মোঃ ইউসুফ, মোহাম্মদ ইয়াসিন। যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ জিকু, মোহাম্মদ কামাল, জয়নাল সরকার, ইরফান আহমেদ, মোঃ হাবিব, মোঃ মামুন, আলী হায়দার রানা, আমির মাহমুদ রাজু, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইমরান লিটন, ছাত্রদল নেতা ফরহাদুল ইসলাম তারেক, নূর মোহাম্মদ ফাহিম, রোহিত আলী প্রমুখ। মিছিল শেষে নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেন, দেশের শান্তি ও গণতন্ত্র বিনষ্ট করতে পতিত স্বৈরাচারের দোসররা এখনো নানা গুপ্ত ষড়যন্ত্র করছে। যেকোনো মূল্যে এই নৈরাজ্য রুখে দিতে চকবাজার থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মী রাজপথে সদা প্রস্তুত। মিছিলটি কাপাসগোলা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।












